ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

যে কারণে ৩ বার 'আলহামদুলিল্লাহ' বললেন মাহি

#

বিনোদন প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০২২,  9:42 PM

news image

ফেসবুকে তিনবার ‘আলহামদুলিল্লাহ’ লিখলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সঙ্গে ভালোবাসার এক হালি ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি! তার হঠাৎ এমন পোস্ট নিয়ে রহস্যের দানা বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মাঝে। অনেকেই সুখবরের আশায় আছেন। তবে মাহি জানালেন তেমন কিছুই নয়।  ফেসবুকে ইউজার নেমে স্বামীর নাম জুড়ে দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ লিখেছেন তিনি। শনিবার ফেসবুকের ইউজার নেমে পরিবর্তন আনেন মাহি। নিজের নাম মাহিয়া মাহির সঙ্গে স্বামীর নাম জুড়ে দিয়ে মাহিয়া সরকার মাহি বনে যান। এর পর ফেসবুকে স্বামীর সঙ্গে সদ্য তোলা তিনটি ছবি পোস্ট করেন তিনি। ক্যাপশনে লেখেন—

‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।’ সঙ্গে জুড়ে দেন ভালোবাসার এক হালি ইমোজি! বিষয়টি নিয়ে এ নায়িকা জানান, নিজের নামের সঙ্গে স্বামী রাকিব সরকারের ‘সরকার’ নামটি যোগ করেছেন। সেই খুশিতেই তিনবার আলহামদুলিল্লাহ লিখেছেন। প্রকাশ করেছেন দুজনের ভালোবাসাময় নতুন তিনটি ছবি।দাম্পত্য জীবনের সুখকর সব স্মৃতিই ফেসবুকের পাতায় জমা করেন এ চিত্রনায়িকা।  কিছু দিন আগেই স্বামীকে নিয়ে ওমরাহ পালন করে এসেছেন। দেশে ফিরেই ঘুরতে যান কক্সবাজারে। এর পর অভিনয়ে মননিবেশ করেন। সব তথ্য ও ছবি ফেসবুকে আপলোড করে জানিয়েছেন মাহি। সব মিলিয়ে মাহি-রাকিবের দাম্পত্য জীবন নির্ঝঞ্ঝাট ও দারুণ কাটছে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় স্বামীর সঙ্গে এখন সুখেই আছেন এ চিত্রনায়িকা। প্রসঙ্গত, গেল বছর ব্যবসায়ী ও গাজীপুরে রাজনীতির সঙ্গে জড়িত রাকিব সরকারের সঙ্গে বিয়েরবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম