ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

যে কারণে ভেঙে গেল এশা দেওলের সংসার

#

বিনোদন ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২৪,  8:20 PM

news image

দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউড অভিনেত্রী এশা দেওলের সংসারে নাকি বাজছে বিচ্ছেদের সুর। এবার সেই গুঞ্জনেই সিলমোহর পড়ল। ভেঙে গেল অভিনেত্রীর ১২ বছরের সংসার। ভারতীয় গণমাধ্যমকে এক বিবৃতি দিয়ে বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন এশা ও তার স্বামী ভরত তখতানি। ওই বিবৃতিতে এষা ও ভরত জানান, আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে আর বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়েছি। জীবনের এই পর্যায়ে আমাদের দুই সন্তানই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের ভালোমন্দই সবচেয়ে আগে থাকবে। এই বিষয়টিকে ব্যক্তিগতই রাখতে চাইব। ২০১২ সালের জুন মাসে ভালোবেসে ভরত তখতানির সঙ্গে গাঁটছড়া বাঁধেন এশা। বিয়ের পাঁচ বছরের মাথায় ২০১৭ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান। এর দুবছর না যেতেই তখতানি পরিবারে আগমন ঘটে আরেক নতুন সদস্যের। বিচ্ছেদের কারণ হিসেবে শোনা যায়, অন্য নারীতে আসক্ত হয়েছেন এশার স্বামী ভরত তখতানি। বর্তমানে সেই নারীর সঙ্গেই নাকি বেশি সময় কাটাচ্ছেন ভরত। এমনকি দুজনকে বেঙ্গালুরুর এক পেইড পার্টিতেও দেখা গেছে বলে জানা গেছে। সূত্র : সংবাদ প্রতিদিন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম