ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

যে কারণে ভিকির সিনেমা থেকে বাদ পড়লেন সারা

#

বিনোদন ডেস্ক

২৭ অক্টোবর, ২০২২,  4:38 PM

news image

‘দ্য ইমমর্টাল অশ্বাথামা’ নামে একটি ছবিতে ভিকি কৌশল আর সারা আলী খান জুটি হয়ে কাজ করার কথা ছিলো। প্রায় দুই বছর আগে ছবিটি কাজ শুরুরও ঘোষণা আসে। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হয়নি। এবার জানা গেলো, নির্মিত হতে যাচ্ছে ছবিটি। তবে বাদ দেওয়া হয়েছে সারা আলী খানকে। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির কাজ দীর্ঘ দিন থেমে থাকার পর ফের কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। চিত্রনাট্যে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগের চিত্রনাট্য অনুযায়ী একজন ইয়ং গার্ল প্রয়োজন ছিল। এজন্য সারা আলী খানকে চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু চরিত্রে পরিবর্তন হওয়ার কারণে এখন আর সারা আলী খান থাকছেন না। চরিত্র অনুযায়ী এখন ভিকির বিপরীতে সারার চেয়ে একটু বেশি বয়সী নায়িকা প্রয়োজন। সারা আলী খানের পরিবর্তে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি। তবে সামান্থা রুথ প্রভুকে নেওয়ার আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এরই মধ্যে প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। প্রি-প্রোডাকশনের জন্য নির্মাতারা ৮-১০ মাস ব্যয় করবেন বলে শোনা যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম