ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

যে কারণে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুলাই, ২০২৬,  5:20 PM

news image

ইংল্যান্ডের বিপক্ষে আজ দিবাগত রাত একটার গুরুত্বপূর্ণ ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সির বদলে গাঢ় নীল জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা। এই জার্সি ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের একাংশের মধ্যে ‘অভিশপ্ত’ তকমা থাকলেও, বিশেষ এক ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে আনার প্রত্যাশাই এর পেছনে বড় কারণ।

২০০২ ও ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার বিদায়ের ম্যাচে দলটির পরনে ছিল একই ধরনের নীল জার্সি। সে কারণে অনেক সমর্থকের কাছে এটি অশুভ হিসেবে বিবেচিত হয়।

তবে ফিফার জার্সি-সংক্রান্ত নিয়ম অনুযায়ী, দুই দলের প্রথম পছন্দের জার্সির রঙ কাছাকাছি হলে একটি দলকে গাঢ় এবং অন্য দলকে হালকা রঙের জার্সি পরতে হয়। সেমিফাইনালে স্বাগতিক বা ‘হোম’ দল হিসেবে ইংল্যান্ড তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরবে। ফলে আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির পরিবর্তে গাঢ় নীল জার্সি পরাই নিয়মসিদ্ধ। প্রতিবেদনে বলা হয়েছে, এই জার্সি ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে অনুমতিও চেয়েছে।

নীল জার্সি বেছে নেওয়ার পেছনে আরেকটি প্রতীকী কারণও রয়েছে। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে গাঢ় নীল জার্সি পরেই খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা জোড়া গোল করেছিলেন, যার একটি ইতিহাসের বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল হিসেবে পরিচিত। সেই স্মরণীয় জয়ের আবহ আবারও ফিরিয়ে আনতেই আজকের ম্যাচে গাঢ় নীল জার্সি পরার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। 

সূত্র : বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম