ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, সেই আইনের অবসান চাই: অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২৫,  2:05 PM

news image

রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘যে আইন সাংবাদিকের কলম থামিয়ে দেয়, সেই আইনের অবসান চাই।’ সোমবার (২৪ নভেম্বর) সকালে সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অ্যাটর্নী জেনারেল একথা বলেন। তিনি বলেন, ‘সাংবাদিকদের জন‍্য সকল ধরনের নিবর্তনমূলক আইন বাতিল করতে হবে।’ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন তারা সাংবাদিকদের নিবর্তনমূলক আইন ব‍্যবহার করবেন এমন আশা প্রকাশ করেন তিনি।  তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের ন‍্যারেটিভ চেঞ্জ করতে হবে, যেনো তারা নিজেদের কন্ঠস্বর বজায় রাখতে পারেন।’ এসময় ডিজিটাল অ‍্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, ‘রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয়ের সংস্কৃতি যেনো এ দেশে আর ফিরে না আসে সেকারণেও এই আইনটি প্রয়োজন।’ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অধিকার সুরক্ষার জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত।’ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার সারা হোসেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন তোলেন।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম