ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

যেসব পানীয় চেহারায় বয়সের ছাপ ফেলে দেয়

#

লাইফস্টাইল ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২২,  1:58 PM

news image

যখন উজ্জ্বল ও তারুণ্যময় ত্বকের কথা আসে তখন ত্বকে কী কী লাগাচ্ছেন এর থেকেও গুরুত্বপূর্ণ হলো, আপনি কী খাচ্ছেন। আপনার কাছে হয়ত অনেক ধরনের প্রসাধনী থাকতে পারে। হতে পারে সবই স্কিনকেয়ার বিশেষজ্ঞদের সুপারিশকৃত। কিন্তু আপনি যদি প্রোটিন, ভিটামিন, খনিজ এবং চর্বি সমৃদ্ধ একটি সুষম খাদ্যে তালিকা অনুসরণ না করেন তাহলে ত্বক ভালো থাকবে না। এখন চলুন জেনে নেই তিনটি পানীয় সম্পর্কে যার যেগুলো খেলে ত্বকে বয়সের ছাপ পড়তে পারে।  

সোডা

সোডা জাতীয় পানীয় সাধারণত অস্বাস্থ্যকর এবং চিনির পরিমাণও বেশি থাকে। সোডায় থাকা কিছু উপাদান বিশেষ করে চিনি ত্বকে বার্ধক্যর ছাপ ফেলে দিতে পারে।  

ফলের জুস এবং স্পোর্টস ড্রিংক 

সোডার মতো এই পানীয়গুলো আপনার ত্বকের ক্ষতি নাও করতে পারে। তবে ফলের রস এবং স্পোর্টস ড্রিংকগুলোতে যদি চিনি যোগ করা থাকে তাহলে এটি ত্বকের ক্ষতি করতে পারে। এর বিকল্প হল বেরি এবং সাইট্রাস ফলের মতো ফলের সাথে পানি মিশিয়ে খাওয়া।  

অ্যালকোহল

অ্যালকোহল এবং অ্যালকোহলযুক্ত  পানীয় যদি সপ্তাহে বেশি বেশি পান করেন তাহলে চেহারায় বয়সের ছাপ চলে আসবে। ত্বকে বলি রেখা পড়ে যায়। চোখের নিচেও ব্যাগের সৃষ্টি করে। যে কারণে আপনাকে দেখতে বয়স্ক লাগতে পারে।  

সূত্র : সিফাইন্ড ডটকম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম