ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

যেসব খাবার খাওয়ার আগে পানিতে ভেজালে বেশি লাভ

#

০৯ মে, ২০২৩,  11:34 AM

news image

সুস্বাস্থ্যের জন্য পুষ্টি সমৃদ্ধ খাবারের বিকল্প নেই। তবে পুষ্টি সমৃদ্ধ হলেই কোনো খাবার সরাসরি খাওয়া বুদ্ধিমানের কাজ হবে, এমনটা কিন্তু নয়। পুষ্টিবিদরা বলছেন, এমন কিছু খাবারের কথা যেসব খাবার অত্যন্ত পুষ্টিকর। তবে খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখলে তার গুণাগুণ আরও বেড়ে যায়।

ডাল: এমন খাবারের মধ্যে প্রথমেই বলা যায় ডালের কথা। প্রোটিন সমৃদ্ধ ডালের গুণ অনেকটাই বেড়ে যায় যদি তা রান্নার আগে চার ঘণ্টা ভিজিয়ে রাখা যায়। ভেজানো ডালের স্বাদ বাড়ার পাশাপাশি বাড়ে পুষ্টিগুণ। সেই সঙ্গে ডালে থাকা রাসায়নিক পদার্থও বেরিয়ে যাওয়ার সুযোগ ঘটে।

চাল: ডালের মতো চাল ভিজিয়ে রাখলেও একই উপকার মেলে। সেই সঙ্গে যে লাভ হয় তা হলো গরমে ভিজিয়ে রাখা চালের ভাত বেশি সময় পর্যন্ত ভালো থাকে। এবং ভেজানো চাল থেকে ভাত তৈরি হলে ভাত আকারে একটু সরু মনে হয়।

বাদাম: বাদাম ভিজিয়ে রাখলেও এর পুষ্টি উপাদান বেড়ে যায়। তবে ডাল বা চালের মতো এই খাবার চার ঘণ্টা ভিজিয়ে রাখা পর্যাপ্ত নয়। বরং তা খাওয়ার আগে সারা রাত ভিজিয়ে রাখলে পুষ্টিগুণ বাড়বে, সেই সঙ্গে হজমও হবে।

ফ্ল্যাক্সসিড বা তিসি: রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বজায় রাখা থেকে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে তিসি পানিতে ভিজিয়ে খেলেই বেশি কার্যকরী।

কিশমিশ: কিশমিশের পুষ্টিগুণের কথা নতুন করে বলার কিছু্ই নেই। তবে রাতে পানিতে ভিজিয়ে রাখা কিশমিশ সকালে খেলে এর পুষ্টিগুণ বেড়ে যায় বলে মনে করেন পুষ্টিবিদরা। -সূত্র: আনন্দবাজার

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম