ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থায়ীভাবে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান ফ্রান্সে ‘মৃত্যুতে সহায়তা’ আইন কার্যকর ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার তাণ্ডব ৬ জেলায় ৬০ কি.মি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা প্রিভেন্টিস ওরাল কলেরা ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী ভারতের দশ কোটি তরুণ হতাশ হয়ে চাকরি খোঁজা ছেড়ে দিয়েছে ৯০০ কর্মী ছাঁটাই করা সেই সাবেক সিইও’র বিরুদ্ধে এবার কোম্পানির মামলা বিশ্ব মশা দিবস আজ সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জালে এলজিআরডি'র সাবেক মহাপরিচালক ওমর ফারুক হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

যেসব অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৪,  11:00 AM

news image

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, শনিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে, খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম