ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

যেভাবে বুঝতে পারবেন কম্পিউটার হ্যাক হয়েছে

#

আইটি ডেস্ক

০৭ জুলাই, ২০২৪,  12:52 PM

news image

হ্যাকারদের হাত থেকে ডিভাইসগুলো সুরক্ষিত রাখা খুবই কঠিন। যে কোনো মুহূর্তে আপনার ল্যাপটপ বা কম্পিউটার হ্যাক করে ফেলতে পারে হ্যাকার। অনেক সময় হ্যাকারদের হাত থেকে সুরক্ষায় অ্যান্টিভাইরাস ব্যবহার করলেও সুরক্ষিত থাকেনা।  অনেকেই কম্পিউটার হ্যাক হয়েছে কিন্তু বুঝতে পারেন না। তবে কয়েকটি লক্ষণ দেখলে সচেতন হন। এতে বুঝতে পারবেন আপনার কম্পিউটার হ্যাক হয়েছে-

১. কম্পিউটার কিংবা ল্যপটপ চালানোর সময় যদি দেখেন ইন্টারনেট খুব বেশি খরচ করছে, তাহলে সাবধান। সিস্টেমে কিছু ম্যালওয়্যার থাকতে পারে। যা ডাটা সংগ্রহ করে সংগৃহীত ডাটা ইন্টারনেটের মাধ্যমে লিঙ্ক সার্ভারে পাঠায়।

২. ব্যবহার করা ছাড়াই যদি কম্পিউটারে ওয়েবক্যামের লাইট জ্বলে থাকতে দেখা যায় তাহলে বুঝতে হবে অন্য কেউ কম্পিউটার অ্যাকসেস নিয়েছে।

৩. হঠাৎ কম্পিউটার যদি দেখেন স্বাভাবিকের থেকে ধীরে গতিতে চলছে এটি হ্যাক হওয়ার অন্যতম একটি লক্ষণ। যদি কম্পিউটারে অ্যাপ খুলতে বা ওয়েব পেজ লোডিং দীর্ঘ সময় লাগে, সেক্ষেত্রে আশঙ্কা রয়েছে কম্পিউটার সিস্টেম ম্যালওয়্যারের মাধ্যমে আক্রান্ত হয়েছে।

৪. হ্যাকাররা অনেক সময় নিজেদের শনাক্তকরণ এড়াতে অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো বন্ধ করেও দিয়ে থাকে। যদি সিস্টেমে অ্যান্টিভাইরাস হঠাৎই বন্ধ রয়েছে এমন দেখা যায় তাহলে কম্পিউটার হ্যাক হবার আশঙ্কা রয়েছে বুঝতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম