ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

যেভাবে বানাবেন ইলিশের কোফতা

#

লাইফস্টাইল ডেস্ক

২৩ আগস্ট, ২০২২,  11:08 AM

news image

ঝুমুরী বিশ্বাস: বর্ষাকালে সময় ও অসময়ে বৃষ্টি নামছে। হঠাৎই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আর বর্ষায় ঝাকেঝাকে ধরা পড়ছে ইলিশ। বাজারে গেলেই চোখে পাড়ার মতো ইলিশের সরবরাহ দেখা যায়। ইলিশ মাছের প্রতি কমবেশি ভালোবাসা সবারই আছে। পরিবার ভেদে ইলিশ মাছ রান্নার বেলাতেও আছে নানা ভিন্নতা। এই বর্ষায় ইলিশের অন্য রকম স্বাদ চাইলে বানাতে পারেন ইলিশের কোফতা।

উপকরণ: ইলিশ মাছ ৪ টুকরো, পেঁয়াজ কুচি এক কাপ, টমেটো কুচি এক কাপ, আদা বাটা এক চা চামচ, হলুদের গুঁড়ো এক চা চামচ, মরিচ গুঁড়ো এক চা চামচ, বেসন এক টেবিল চামচ, জিরার গুঁড়ো এক চা চামচ, লবণ ও চিনি স্বাদমতো ও সামান্য ধনেপাতা কুচি।

প্রণালি: ইলিশ মাছের টুকরোগুলো ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিতে বেটে নিন। এ বার এই বাটা মাছ, লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো ও বেসন দিয়ে মেখে একটি পাত্রে রাখুন। মিশ্রণটিকে ছোট ছোট কোফতার আকারে গড়ে নিন।

এ বার কড়াইতে তেল গরম করে কোফতাগুলো ভেজে তুলে রাখুন। সেই তেলেই পেঁয়াজ ও টমেটো কুচি দিয়ে ভেজে নিন। ভাজাভাজা হয়ে এলে হলুদের গুঁড়ো, মরিচ গুঁড়ো ও জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে পানি দিয়ে দিন। পানি শুকিয়ে গেলে ভেজে রাখা কোফতা দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ইলিশ মাছের সুস্বাদু কোফতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম