ঢাকা ২৭ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

যেভাবে এডিট করবেন মেসেঞ্জারে চ্যাট

#

আইটি ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৪,  10:29 AM

news image

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের চ্যাট অ্যাপ মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপের মতো এখন মেসেঞ্জারেও চ্যাট এডিট করতে পারবেন। কাউকে মেসেজ লিখতে গিয়ে ভুল হয়ে গেছে এবং মেসেজ পাঠিয়েও ফেলেছেন। এখন চিন্তা নেই এডিট করে সেটি পাল্টে ফেলা মোটেই কঠিন কাজ নয়।

ফেসবুক মেসেঞ্জারে এই সুবিধা ছিল না এতদিন। মেসেঞ্জারে মেসেজ একবার পাঠানো হলে তা আর এডিট করা যেত না। কিন্তু এবারে আর সেই সমস্যা নেই। কারণ সাম্প্রতিক একটি আপডেটে নয়া ফিচার এনেছে ফেসবুক মেটা। আর সেই ফিচারের মাধ্যমেই মেসেজ এডিট করা যাবে অন্যান্য অ্যাপের মতো। 

টেলিগ্রামের মতো মেসেজ এডিটের বিকল্প অন্য অ্যাপগুলোতে ছিল না। হোয়াটসঅ্যাপেও সেই বিকল্প আনা হয়েছে অনেকদিন হলো। এরপর ফেসবুকেও চলে এসেছে এডিটের নতুন ফিচার।

মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত মেসেজ এডিট করার অপশন দেওয়া হয়েছে। একটি মেসেজ মোট পাঁচবার এডিট করা যাবে। এরপর আর সেটি এডিট করা যাবে না। ১৫ মিনিটের মধ্যে হলেও পাঁচবারই সুযোগ পাবেন একজন। ১৫ মিনিট পেরিয়ে গেলে আর এডিট করা যাবে না। শেষ এডিট করা মেসেজই শো করবে তখন।

দেখে নিন কীভাবে কাজটি করবেন-

মেসেজ এডিট করার জন্য একটি মেসেজের উপর লং প্রেস করে ধরে রাখুন। একটি মেনু চলে আসবে। ওই মেনুতেই পাবেন এডিট অপশনটি। এডিট অপশনে গিয়ে নতুন করে মেসেজটি লিখতে হবে। অথবা ভুল মেসেজটি শুধরে নিতে হবে। শুধরানো হয়ে গেলে সেন্ড অপশনে ট্যাপ করলেই চলে যাবে এডিটেড মেসেজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম