ঢাকা ২৫ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে দফায় দফায় সংঘর্ষ, পুলিশ বক্সে আগুন হামের উপসর্গে আরও ৯ মৃত্যু বর্ণাঢ্য ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে "ডিএনসিসি কাপ-২০২৬" ফুটবল টুর্নামেন্ট শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন ও হাস্যকর: চিফ প্রসিকিউটর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে শংকার কারণ নেই, জানালো এসআরবি জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

যেখানে সমাহিত করা হয়েছে রানিকে

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  4:23 PM

news image

রানি দ্বিতীয় এলিজাবেথকে যেখানে সমাহিত করা হয়েছে তার ছবি প্রকাশ করা হয়েছে। গতকাল ছবিটি প্রকাশ করে বাকিংহাম প্যালেস। রানির নামাঙ্কিত পাথরটি উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলের রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে স্থাপন করা হয়েছে। জানা গেছে, পাথরটি কালো বেলজিয়ান মার্বেল দিয়ে তৈরি। পাথরের উপর পিতল দিয়ে খোদাই করা হয়েছে প্রয়াত রানি, রানির বাবা ষষ্ঠ জর্জ (১৮৯৫-১৯৫২), মা এলিজাবেথ (১৯০০-২০০২) ও স্বামী ফিলিপের (১৯২১-২০২১) নাম।  গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। প্রায় ৭০ বছর ব্রিটেন শাসন করেছেন রানি। সবচেয়ে বেশি সময় ধরে ব্রিটেন শাসনের দিক দিয়ে সাবেক ব্রিটিশ রানি ভিক্টোরিয়াকেও ছাড়িয়ে গেছেন দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর রীতি অনুযায়ী ব্রিটেনের সিংহাসনে বসেছেন তার বড় ছেলে চার্লস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম