ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই’ বলা এএসআই প্রত্যাহার শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ

যেকোনো অবস্থাতেই যেন আসন্ন নির্বাচন বিঘ্নিত না হয় : ইসি সানাউল্লাহ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২৬,  10:55 PM

news image

আগামী নির্বাচন সুষ্ঠভাবে সম্পাদনের জন্য এখন থেকেই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সোমবার (৫ জানুয়ারি) বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গণে আয়োজনে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ইসি সানাউল্লাহ বলেন, যেকোনো অবস্থাতেই যেন আসন্ন নির্বাচন বিঘ্নিত না হয়। আমাদের দায়িত্ব সৎভাবে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা। নির্বাচনে আমাদের কাজ হবে স্বচ্ছ। সবাই আইন অনুযায়ী কাজ করবেন। তিনি বলেন, সবাইকে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো পক্ষ অবলম্বন করা যাবে না। বর্তমান সময়ে দৃঢ়ভাবে কাজ করাই সবচেয়ে বড় বিষয়। মো. সানাউল্লাহ আরও বলেন, মাঝপথে ছোটখাটো কিছু বিষয় আমাদের মনোবলে প্রভাব ফেলেছিল। তবে, সেই পর্যায়গুলো অতিক্রম করে আমরা মনোবল আবারও প্রতিস্থাপিত করতে পেরেছি। মতবিনিময় সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম