ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

যুব বিশ্বকাপের জন্য দল ঘোষণা বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৪,  12:57 PM

news image

প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার হাতছানি দিচ্ছে আরও বড় শিরোপা। দক্ষিণ আফ্রিকার মাটিতে বসতে যাচ্ছে যুব বিশ্বকাপ। আর সেই লক্ষ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আর বৈশ্বিক এই আসর সামনে রেখে মাহফুজুর রহমান রাব্বিকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এই ১৫ সদস্যের বাইরে আরও ৫ জনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। বয়সভিত্তিক ক্রিকেটে স্বপ্ন জয়ের শুরু ২০২০ সালে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে নতুন ইতিহাস রচনা করে বাংলাদেশ। বিশ্বকাপের পরে ২০২৩ সালে এসে ধরা দিয়েছে এশিয়া কাপের ট্রফি। বর্তমানের এই দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন নীতি নির্ধারকরা। দীর্ঘদিন পরে আবারও ট্র্যাকে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আরেকটা বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের তুঙ্গে বর্তমান দলটি। প্রথমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়া রাব্বি-শিবলি-আরিফুলদের নিয়ে আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভক্তরাও। সেজন্য দল সাজানো হয়েছে বেশ সতর্কতার সঙ্গে।

 বাংলাদেশের স্কোয়াড

মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরান্ন, আরিফুল ইসলাম, মোহাম্মদ শিহাব জেমস, আহরার আমিন (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), রাফি উজ্জামান রাফি, রহানাত দৌদুল্লাহ বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিকী এবং মারুফ মৃধা।

স্ট্যান্ড বাই

নাঈম আহমেদ, মোহাম্মদ রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভীর আহমেদ ও আকান্ত শেখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম