ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

যুবলীগ নেতা খুনের দুদিন পর ১৭ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৩,  11:38 AM

news image

কুমিল্লার তিতাস উপজেলায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যার দুদিন পর নয়জনের নাম উল্লেখ করে মোট ১৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বাকি আটজনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা। বুধবার (৩ মে) দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১১টায় নিহতের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে দাউদকান্দি থানায় এ মামলা দায়ের করেন। নিহত ব্যক্তি উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে জামাল হোসেন (৪০)। তিনি তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওসি মুহাম্মদ আলমগীর ভূঁঞা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নিহত যুবলীগ নেতার স্ত্রী পপি আক্তার থানায় উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাব ও পিবিআইসহ একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করছেন। উল্লেখ্য, রোববার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার গৌরীপুর পশ্চিম বাজার ঈদগাঁ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামাল হোসেন নিহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম