ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

যুবলীগ নেতাকে নির্যাতন, প্রত্যাহার হ‌লেন সেই ওসি

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৩,  11:13 AM

news image

ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনকে প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১১ মে) সকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হো‌সেন এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ মে) ওসি কামাল হো‌সেনসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন আসাদুজ্জামান পুলক। এ সময় দীর্ঘ শুনানি শেষে জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ আদালত অভিযোগটি এজাহার হি‌সে‌বে গ্রহণ করতে ঠাকুরগাঁও পুলিশ সুপারকে নির্দেশ দেন। আদালতের দেওয়া অভিযো‌গে অভিযুক্তরা হ‌লেন, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন, উপ-পরিদর্শক খোকা চন্দ্র রায়, সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোতা‌লেব, উপ-পরিদর্শক হা‌ফিজ ও সদর থানার অপরা‌শেন ইনচার্জ মো. ল‌তিফ। জানা গেছে, গত ২৯ এপ্রিল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পুলককে তুলে নিয়ে মারধর ও নির্যাতনের অভি‌যোগ ওঠে‌। এতে তার বাম হাত ভেঙে যায়। পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হো‌সেন জানান, প্রশাসনিক কারণে সদর থানার ওসি কামাল হো‌সেন‌কে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত করা হ‌য়ে‌ছে। তার স্থলে তদন্ত ওসি জিয়ারুল ইসলাম‌কে ভারপ্রাপ্ত ওসির দায়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম