ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

যুবদল নেতা হত্যায় আ.লীগকে দায়ি করলে রিজভী

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২২,  8:23 PM

news image

সিরাজগঞ্জে যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যার সঙ্গে আওয়ামী লীগ জড়িত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রিজভী বলেন, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধনীবাড়ী এলাকায় বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে আকবর আলীকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা। আওয়ামী সন্ত্রাসী সেলিম ও মাসুদ নিজেদের অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে। এ হত্যাকারীরা এলাকায় আওয়ামী লীগের চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী। তিনি বলেন,

বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণিপেশার মানুষ গুমের শিকার হয়েছে। সবমিলিয়ে প্রায় ২০ হাজার নেতাকর্মী আওয়ামী শাসনামলে হত্যার শিকার হয়েছেন।‌ ‘বিএনপি নেতারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে’ তথ্যমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে রিজভী বলেন, তথ্যমন্ত্রী যেন আওয়ামী লীগের ইভিএমের ন্যায় ভূমিকা পালন করছেন। যে প্রতীকেই বোতাম চাপ দেওয়া হোক না কেন তা যেমন নৌকায় চলে যায়। ঠিক তেমনি সারাদেশে নিজেদের পাহাড়সম অপকর্মের দিকে না তাকিয়ে অনর্গল মিথ্যার বেস্যাতি করে যাচ্ছেন তথ্যমন্ত্রী। এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশে তার চিকিৎসা সম্ভব নয়। বিদেশেই একমাত্র তার চিকিৎসা সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম