ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

যুদ্ধ শেষ করতে তিন শর্ত দিল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ মার্চ, ২০২৬,  10:33 AM

news image

চলমান সংঘাত বন্ধ করতে তিনটি শর্ত ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, এসব শর্ত পূরণ হলেই কেবল যুদ্ধের অবসান সম্ভব। এক বিবৃতিতে পেজেশকিয়ান জানান, যুদ্ধ বন্ধের জন্য প্রথমত ইরানের ‘বৈধ অধিকার’ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন না হয়—এ বিষয়ে দৃঢ় আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই যুদ্ধের একমাত্র সমাপ্তির পথ হলো ইরানের বৈধ অধিকার স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যৎ আগ্রাসনের বিরুদ্ধে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা। পেজেশকিয়ান জানান, তিনি ইতোমধ্যে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন এবং আঞ্চলিক শান্তির পক্ষে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সূত্র : আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম