ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা, ৪ ফিলিস্তিনি নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি, ২০২৬,  11:04 AM

news image

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও রবিববার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসা সূত্রের বরাতে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। সূত্রগুলো জানায়, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্বাঞ্চল বানী সুহেইলা এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই ফিলিস্তিনির মরদেহ নাসের হাসপাতালে আনা হয়।  আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ওই এলাকাগুলো এখনও ইসরায়েলি সামরিক দখলে রয়েছে, সেখানেই তারা নিহত হন। গাজা সিটির তুফাহ এলাকায়, যেখানে যুদ্ধবিরতির আওতায় ইসরায়েলি বাহিনী আগে সরে গিয়েছিল, সেখানে গুলিতে এক ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। এছাড়া ৩১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে আনা হয়; তার বুকে গুলির ক্ষত ছিল। মধ্য গাজার মাঘাজি শরণার্থী শিবিরের পূর্বদিকে কাজ করা শ্রমিকদের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালালে আরো একজন ফিলিস্তিনি নিহত এবং চারজন আহত হন বলে চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে রবিবারই গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা, আর্টিলারি গোলাবর্ষণ ও নৌবাহিনীর গোলাবর্ষণ চালায়; যা যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এতে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ এবং গাজা উপত্যকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৪২ জন ফিলিস্তিনি নিহত এবং ১২০০ জনের বেশি আহত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম