ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

যুক্তরাষ্ট্র স্বার্থের বিনিময়ে কাজ করে : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৩,  3:17 PM

news image

প্রত্যেকটা রাষ্ট্র স্বাধীন, প্রত্যেক দেশের আইন ও সংবিধান আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এফআইভিডিবি হলরুমে ‘সুনামগঞ্জ হাওর এলাকার সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা’ শীর্ষক প্রকল্পের ওপর মতবিনিময় কর্মশালায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের নির্বাচনে কেউ অনিয়ম করলে বা বাধা দিলে তাদের শাস্তির আওতায় আনা হবে। নির্বাচন কমিশনে এ বিধান আছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র শাস্তি দেওয়ার কে? দুনিয়াতে স্বার্থের বিনিময়ে কাজ করে যুক্তরাষ্ট্র। আমরা আমাদের স্বার্থের বিবেচনায় কাজ করব। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পাউবো ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (পূর্বরিজিয়ন) এস এম শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম