ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ আগস্ট, ২০২৬,  11:14 AM

news image

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার আসন্ন যৌথ সামরিক মহড়াকে নিজেদের ওপর ‘আক্রমণের প্রস্তুতি’ হিসেবে দেখছে উত্তর কোরিয়া। এর তীব্র প্রতিবাদ জানিয়ে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিম জং উনের দেশ।


বুধবার ভোর ৬টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় ওনসান এলাকা থেকে ছোড়া এই অস্ত্রটি ৭০০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে সাগরে পড়ে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) বাইরে পড়েছে।


এদিকে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে পিয়ংইয়ংয়ের যেকোনো উসকানি রুখতে তারা সম্পূর্ণ প্রস্তুত। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জাতিসংঘের প্রস্তাব অমান্য করা এই উসকানিমূলক কাজ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে।


আগামী ১৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের বার্ষিক বৃহৎ সামরিক মহড়া ‘উলচি ফ্রিডম শিল্ড’ শুরু করতে যাচ্ছে। তারা একে আত্মরক্ষামূলক দাবি করলেও, কিম জং উনের মতে এটি ‘যুদ্ধ শুরুর উসকানি’। তাই ‘সক্রিয় ও বিশাল’ পাল্টা ব্যবস্থা হিসেবে এই মহড়া শুরুর ঘোষণার মাত্র দুই দিনের মাথায় তারা নতুন এই ক্ষেপণাস্ত্রটি ছুড়ল। এর আগে গত জুনের পর গত ৬ আগস্ট তারা আরেকটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল, যার আনুষ্ঠানিক ঘোষণা পিয়ংইয়ং এখনো দেয়নি।


বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর থেকেই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে চাপ দিতে নিজেদের অস্ত্রভাণ্ডার বাড়াচ্ছে পিয়ংইয়ং। জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করেই সম্প্রতি ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য রাশিয়ার কাছে সৈন্য ও গোলাবারুদ পাঠিয়েছে তারা। এছাড়া গত জুনে দীর্ঘ ৭ বছর পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরের মধ্য দিয়ে পুরোনো মিত্র চীনের সঙ্গেও সম্পর্ক আরও জোরদার করেছেন কিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম