ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোটের দিন ২৪ ঘণ্টা যেসব যান চলাচলে নিষেধাজ্ঞা শতাধিক গুম-খুনের মামলা: জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ বন্দরে আটকে আছে ৮ হাজার কোটি টাকার পণ্য ইফতার ও সেহরিতে যেসব পানীয় রাখলে শরীরে পুষ্টি মেলে পালমারের হ্যাটট্রিকে সহজ জয় চেলসির হজের ভিসা দেওয়া শুরু আজ চট্টগ্রাম বন্দরে ফের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ১২ হাজার টন চিনি কেনার প্রস্তাব অনুমোদন

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ মে, ২০২৩,  3:50 PM

news image

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য সাড়ে ১২ হাজার টন চিনি কিনবে সরকার। এতে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানিকে দিতে হবে ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকা। অর্থাৎ প্রতি কেজি চিনির দাম পড়বে ৮২ টাকা ৮৫ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টার দিকে ক্রয় কমিটির বৈঠকটি শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলন করেন।

অতিরিক্ত সচিব জানান, বৈঠকে মোট ১ হাজার ১৮৫ কোটি ৮ লাখ ২ হাজার ব্যয়ে  ৯টি প্রকল্প অনুমোদন হয়। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১২ হাজার ৫০০ (+৫%) মেট্রিক টন চিনি যুক্তরাষ্ট্রের এসেনচুয়েট টেকনলজি ইনকরপোরেশনের (Accentuate Technology Inc) কাছ থেকে কেনা হবে। এই সাড়ে ১২ হাজার টন চিনি ৬৬ কোটি ২৭ লাখ ৩১ হাজার ২৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এটি প্রথম প্রস্তাব।

প্রস্তাবনা ২: স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক “বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন (১ম সংশোধিত)” প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োজিত জয়েন ভেনচার অব ১) রানহিল (Ranhill) ২) ফারহাত (Farhat) এবং ৩) ডিডিসি (DDC)-কে ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১১ কোটি ১৩ লাখ ৮৯ হাজার ২৫৬ টাকা ব্যয় বৃদ্ধির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা ৩: শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স লিমিটেড-এর জন্য ১০ হাজার মেট্রিক টন (+১০%) ফসফরিক এসিড মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই হতে ৬০ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

প্রস্তাবনা ৪ : শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ এর নিকট থেকে ১৭তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ১২০ কোটি ৩ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা ৫: শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কম্পানি (SABIC Agri-nutrients Company) সৌদি আরব থেকে  ২২তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১০৬ কোটি ২৫ লাখ ১৩ হাজার ১৮০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে কমিটি।

প্রস্তাবনা ৬: কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় MA’ADEN, সৌদিআরব হতে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২২৯ কোটি ৩৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা ৭ : কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোররেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি (OCP), এসএ (S.A) হতে ২য় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার ১২৬ কোটি ৫৭ লাখ ৫৮ হাজার ৬৫০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা ৮: কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর (OCP), এসএ (S.A) হতে ৩য় লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ২৩৩ কোটি ৪২ লাখ ৯৮ হাজার ২০০ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাবনা ৯ : কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় ৪র্থ লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ২২৫ কোটি ২৩ লাখ ৯৩ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।এর বাইরে আরও ভূমি মন্ত্রণালয়ের একটি এজেন্ডা ছিল বৈঠকে। এজেন্ডাটি বাতিল হয়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম