ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২৬,  8:48 PM

news image

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আরও ২৩ বাংলাদেশি নাগরিককে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ওমনি এয়ারের বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর: OAE2323) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ফিরে আসা ব্যক্তিরা ২০১৪ সালের বিভিন্ন সময়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ছাড়েন। পরে তারা দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থানের পর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দরে পৌঁছানোর পর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক ফেরত আসা ব্যক্তিকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়। ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর ঘটনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ উপায়ে যাওয়ার এবং সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম