ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

যুক্তরাষ্ট্র এশীয় ন্যাটো গড়ছে, অভিযোগ উত্তর কোরিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২২,  10:32 AM

news image

যুক্তরাষ্ট্র এশিয়ায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো একটি সামরিক জোট গড়ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির দাবি, সরকারপ্রধান কিম জং-উনকে ক্ষমতাচ্যুত করতে ওয়াশিংটনের অবিচল লক্ষ্যই পিয়ংইয়ংকে শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা দাঁড় করাতে বাধ্য করছে।  রয়টার্সের খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়াকে থামাতে সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় প্রয়োজনমাফিক অস্ত্র মোতায়েনের চুক্তি করেছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া গত পাঁচ বছরের মধ্যে প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, নির্লজ্জভাবে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালানোর মাধ্যমে যুক্তরাষ্ট্র এশীয় ঘরানার ন্যাটো প্রতিষ্ঠায় পদক্ষেপ নিচ্ছে। উত্তর কোরিয়াকে রুখতে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আরও অস্ত্র মোতায়েন করবে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়লের মধ্যে হওয়া এ-সংক্রান্ত সাম্প্রতিক চুক্তিরও সমালোচনা করেছে দেশটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম