ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে: কলম্বিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৫,  11:03 AM

news image

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের সমালোচনা করার জন্য ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। একই সঙ্গে তার তার ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তকেও প্রত্যাখ্যান করেছেন তিনি। শুক্রবার নিউ ইয়র্কের রাস্তায় ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে যোগ দেন পেট্রো। এরপর শনিবার তার ভিসা বাতিল করে যুক্তরাষ্ট্র।  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পেট্রো বলেছেন, “আমার আর মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য ভিসা নেই। আমার কিছু যায় আসে না। আমার ভিসার প্রয়োজন নেই... কারণ আমি কেবল একজন কলম্বিয়ান নাগরিকই নই, আমি একজন ইউরোপীয় নাগরিক, এবং আমি সত্যিই নিজেকে বিশ্বের একজন স্বাধীন ব্যক্তি বলে মনে করি।” তিনি বলেছেন, “গণহত্যার নিন্দা করার জন্য এটি (ভিসা) বাতিল করে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিল যে, মার্কিন কর্তৃপক্ষ আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না।” সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম