ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রে ৫-১১ বছরের শিশুদের ফাইজারের টিকা ব্যবহারের অনুমোদন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ নভেম্বর, ২০২১,  11:05 AM

news image

পাঁচ থেকে ১১ বছর বয়সি শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কয়েকদিন আগে এ টাকার ব্যবহারের সুপারিশ করে। এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিডিসি’র পরিচালক রচেলে উলেনস্কি শিশুদের জন্য ফাইজারের টিকার চূড়ান্ত অনুমোদনের কথা জানিয়েছেন। এখন অচিরেই নির্ধারিত বয়সি শিশুদের টিকা দেওয়া শুরু হবে। পাঁচ থেকে ১১ বয়সী শিশুদের তিন সপ্তাহের ব্যবধানে দুই ডোজ টিকা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সের প্রায় দুই কোটি ৮০ লাখ শিশু রয়েছে। বিশেষজ্ঞেরা বলছেন, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য শিশুদের টিকাদান জরুরি। এফডিএ জানায়, পাঁচ থেকে ১১ বছরের শিশুদের বেলায় কোভিড টিকা ৯১ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে। এদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ১৬ থেকে ২৫ বছর বয়সিদের মতোই প্রায়। তা ছাড়া বিশেষ কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও মেলেনি। যুক্তরাষ্ট্রে বর্তমানে ১২ বছর থেকে তদূর্ধ্ব বয়সিদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। অন্যদিকে, চীনসহ পৃথিবীর বেশকিছু দেশে ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের কোভিড টিকা দেওয়া হচ্ছে। চীনে তিন বছর বা তার বেশি বয়সিদের কোভিড টিকা দেওয়া হচ্ছে। এ বছরেও যুক্তরাষ্ট্রে দুই হাজার ৩০০ স্কুল বন্ধ রাখতে বাধ্য করেছে কোভিড। গত আগস্ট পর্যন্ত দেশটিতে ১২ লাখ শিক্ষার্থী এবং ৭৮ হাজার শিক্ষক করোনায় আক্রান্ত হয়েছেন। সিডিসি’র একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। সিডিসির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ থেকে ১১ বছরের ১৮ লাখ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে প্রায় দুইশ জনের মৃত্যু হয়েছে। এবং আক্রান্তদের বেশির ভাগ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমরা অভিভাবকদের দীর্ঘদিনের দুশ্চিন্তার অবসান চাই। একই সঙ্গে শিশুরা যাতে অন্যদের মধ্যে ভাইরাস না ছড়ায়, সে ব্যবস্থাও নিতে চাই।’

টেক্সাস চিলড্রেন হসপিটালের (টিসিএইচ) পরীক্ষা-নিরীক্ষা বিভাগের প্রধান ড. জেমস ভারসালনোভিক বলেন, ‘টিকার প্রয়োজনীয়তা বোঝা উচিত অভিভাবকদের। মহামারি এখনও চলে যায়নি। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শিশু হাসপাতাল টিসিএইচে এ পর্যন্ত দেড় হাজারের বেশি শিশুর করোনা শনাক্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম