ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেন শাকিব খান

#

বিনোদন প্রতিবেদক

৩০ জুন, ২০২২,  1:55 PM

news image

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতির জন্য টানা সাত মাস ধরে সেখানে অবস্থান করছেন দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান। অবশেষে দেশটির গ্রিন কার্ডপেলেন দেশের এই শীর্ষনায়ক। ঘনিষ্ঠ সূত্রের দেওয়া তথ্য মতে, শাকিব গ্রিন কার্ডআরও আগেই পেয়েছেন। তবে প্রিন্ট আকারে যে কার্ড তার হাতে আসার কথা, সেটাও সম্প্রতি পেয়ে গেছেন। গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন।

সেটার শর্তস্বরূপ টানা সাত মাস নিউইয়র্কেবসবাস করেছেন। এমনকি গত রোজার ঈদও তিনি সেখানে উদযাপন করেছেন। যেটা ছিল পরিবার ছাড়া তার প্রথম ঈদ। এদিকে শোনা যাচ্ছে, সপ্তাহ খানেক পরই দেশে ফিরছেন শাকিব খান। আগামী ৬ জুলাই তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। সেক্ষেত্রে ঢাকায় পৌঁছাবেন ৮ জুলাই। কোরবানির ঈদটা পরিবারকে নিয়েই উদযাপন করবেন তিনি। তবে খুব বেশিদিন দেশে থাকবেন না শাকিব। কারণ যুক্তরাষ্ট্র থেকে তিনি একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন। ‘রাজকুমার’ নামের সেই সিনেমার শুটিংয়ের জন্য আবার উড়াল দেবেন মার্কিন মুলুকে। এই সিনেমায় তার নায়িকা যুক্তরাষ্ট্রের কোর্টনি কফি। সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম