ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১,  10:10 AM

news image

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার অঙ্গরাজ্যের অক্সফোর্ড শহরের অক্সফোর্ড হাই স্কুলে এ হামলার ঘটনায় আহত হয়েছেন এক শিক্ষকসহ আরও ছয়জন। হামলার ঘটনার পর স্থানীয় পুলিশ প্রসাশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

সেখানে বলা হয়, হামলার ঘটনায় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি বন্দুক জব্দ করা হয়েছে। খবর এএফপির। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়। আটকের সময় ওই কিশোর কোনো বাধা দেয়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি সে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম