ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তা নেয় বাংলাদেশিদের ৫৪ দশমিক ৮ শতাংশ পরিবার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৬,  11:15 AM

news image

যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীরা কী হারে কল্যাণভাতা ও সরকারি সহায়তা পাচ্ছেন—তা তুলে ধরে একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই তালিকা অনুসারে, দেশটিতে যত বাংলাদেশি পরিবার আছে, তার মধ্যে প্রায় ৫৪.৮ শতাংশই কল্যাণভাতা ও সহায়তা নেয়। স্থানীয় সময় গত রবিবার নিজের সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প এই তালিকা প্রকাশ করেন। তালিকায় বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, ভুটান, চীন ও নেপালের নামও রয়েছে। তবে ভারতের নাম নেই। ‘দেশভিত্তিক অভিবাসীদের কল্যাণভাতা প্রাপ্তির হার’ শীর্ষক এই তালিকায় বিশ্বজুড়ে প্রায় ১২০টি দেশ ও অঞ্চলের নাম রয়েছে। তালিকায় দেখা যায়, বাংলাদেশি অভিবাসী পরিবারের ৫৪ দশমিক ৮ শতাংশই কল্যাণভাতা ও সহায়তা পাচ্ছে। সবচেয়ে বেশি ৮১ দশমিক ৪ শতাংশ ভাতা পাচ্ছে ভুটানিজ পরিবারগুলো। পাকিস্তানের ক্ষেত্রে এই হার ৪০ দশমিক ২ শতাংশ, আফগানিস্তান ৬৮ দশমিক ১ শতাংশ, মিয়ানমার ৬৯ দশমিক ২, নেপাল ৩৪ দশমিক ৮ শতাংশ, চীন ৩২ দশমিক ৯ শতাংশ, ইসরায়েল/ফিলিস্তিন ২৫ দশমিক ৯ শতাংশ, ইউক্রেন ৪২ দশমিক ৭ শতাংশ এবং এশিয়া (অন্যান্য/অনির্দিষ্ট) শ্রেণিতে ৩৮ দশমিক ৮ শতাংশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গত বছরের মে মাসের এক প্রতিবেদনে জানা যায়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আনুমানিক তিন লাখ মানুষ নিজেদের বাংলাদেশি হিসেবে শনাক্ত করেছেন। বাংলাদেশি–আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বসবাসরত এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে ১২তম বৃহত্তম গোষ্ঠী, যা দেশটির মোট এশীয় জনসংখ্যার প্রায় ১ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম