ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উত্তরণে বিএনপির ইশতেহার বাস্তবায়ন শুরু, বাজেটে প্রতিফলিত হবে: অর্থমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, রেল ও বাস টার্মিনালে ভিড় দাওরায়ে হাদিসের ফল প্রকাশ: পাসের হার প্রায় ৯০ শতাংশ শাওয়ালের ৬ রোজা রাখার নিয়ম ও ফজিলত ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ শান্তিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে লরির ভেতর থেকে ৪৬ লাশ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২২,  10:38 AM

news image

যুক্তরাষ্ট্রের টেক্সাসের সান আন্তোনিওতে একটি লরি থেকে অন্তত ৪৬ লাশ উদ্ধার করা হয়েছে।  সোমবার সন্ধ্যায় উদ্ধারকৃত মৃত লাশগুলো অভিবাসী বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লরি থেকে অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানা যায়নি। কেএসএটি টিভি চ্যানেলের মতে, লরিটি সান আন্তোনিওর দক্ষিণ-পশ্চিম দিকে রেলপথের পাশে পড়েছিল। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, দূতাবাস যাওয়ার পথে লরিটি পাওয়া গেছে। নিহতদের জাতীয়তা এখনো জানা যায়নি।  নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ বিভাগের কর্মকর্তারা সান আন্তোনিওর ঘটনাস্থল তদন্ত করছেন। লরিটির চালককে পাওয়া যায়নি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, লাশ উদ্ধার করা ওই লরির চালক পলাতক রয়েছেন এবং সান আন্তোনিওর পুলিশ বিভাগের কর্মকর্তারা নিখোঁজ গাড়িচালককে খুঁজছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ঠিক কতজনের লাশ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফল’ হিসেবে এ ঘটনাকে তিনি বর্ণনা করেছেন। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে টেক্সাসে ২৫০ কিলোমিটারজুড়ে সান আন্তোনিও শহর অবস্থিত। এই গ্রীষ্মে সেখানে সোমবার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম