ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে যেভাবে মিলল নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিলের মরদেহ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ এপ্রিল, ২০২৬,  7:57 PM

news image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে উদ্ধার করা হয়েছে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ। শুক্রবার (২৪ এপ্রিল) স্থানীয় সময় সকালে ফ্লোরিডার ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকার পানিতে তার নিথর দেহ পাওয়া যায়।  মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হিলসবরো কাউন্টির স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধানে ব্যাপক অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের এক পর্যায়ে ব্রিজের আশপাশের এলাকায় ডুবুরি দলকে তল্লাশিতে নামানো হয়। দীর্ঘ চেষ্টার পর পানির নিচে জামিলের ক্ষতবিক্ষত মরদেহ খুঁজে পান উদ্ধারকর্মীরা।  মৃত্যুর প্রকৃত কারণ এবং সময়ের বিষয়ে নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না। এই ঘটনার তদন্তে নতুন মোড় এসেছে রুমমেটের গ্রেপ্তারের মাধ্যমে। জামিলের নিখোঁজের ঘটনায় হিশাম সালেহ আবুঘরবেহ নামে একজনকে স্থানীয় পুলিশ আটক করেছে। ২৬ বছর বয়সী এই যুবক জামিলের সাথেই থাকতেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।  ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটকে পুরো বিষয়টি নিশ্চিত করেছে। কনস্যুলেটের পক্ষ থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে এবং আইনি সহায়তার জন্য কাজ করা হচ্ছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি গবেষণায় যুক্ত ছিলেন জামিল। গত ১৬ এপ্রিল সকালে তাকে সর্বশেষ ক্যাম্পাসের কাছাকাছি আবাসনের এলাকায় দেখা গিয়েছিল। এরপর থেকেই পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসে। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় তখন থেকেই তার সন্ধানে মাঠে নামে। সেই অনুসন্ধান প্রক্রিয়া হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের দিকে মোড় নেওয়ার পরই জামিলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম