ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড করাচিতে রেঞ্জার্স সদর দফতরে সশস্ত্র হামলা, নিহত ৭ ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী তরুণকে আটকে মুক্তিপণ দাবি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩ মেট্রোরেলের তারে গ্যাস বেলুন, ২০ মিনিট বন্ধ ছিল ট্রেন চলাচল সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুনে প্রাণ গেল ৯ জনের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুলাই, ২০২৫,  10:30 AM

news image

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরের একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। সোমবার সকালে গ্যাব্রিয়েল হাউসে ৯ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিসের প্রধান জেফ্রি বেকন বলেন, আহত ৩০ জনেরও বেশি লোককে অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এটি একটি অবর্ণনীয় ট্র্যাজেডি। ঘটনার সময় ভবনের সামনের অংশে আগুন ও ঘন ধোঁয়া দেখা যায় এবং অনেকেই তখনো ভেতরে আটকা ছিলেন বলে জানান বেকন। আগুনে আহত পাঁচ দমকলকর্মী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এর আগে, স্থানীয় সময় রবিবার রাত ১০টার কিছু আগে আগুনের সূত্রপাত হয়। কীভাবে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।ফল রিভারের মেয়র পল কুগান বলেছেন, এই লোকদের অনেকেরই ভবন থেকে বেরিয়ে আসার সময় সাহায্যের প্রয়োজন ছিল এবং ভবনের মালিক সহযোগিতা করছেন। আমরা এই লোকদের সাহায্য করার জন্য আমাদের যা যা করা দরকার তা করব। ফল রিভার পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, কর্মকর্তারা দরজা ভেঙে প্রবেশ করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছেন। প্রায় এক ডজন বাসিন্দাকে উদ্ধার করেছেন তারা। তাদের সাহসিকতা এবং দ্রুত পদক্ষেপ নিঃসন্দেহে অনেক জীবন বাঁচিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম