ঢাকা ২৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলাগুলি, নিহত ১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ফেব্রুয়ারি, ২০২৩,  10:41 AM

news image

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্ট ল্যানসিংয়ে অবস্থিত মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর রয়টার্সের। স্থানীয় সময় সোমবার (১৩ ফেব্রুয়ারি) এ ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় পুলিশ। মিশিগানের ডেট্রয়েট শহরের সংবাদমাধ্যম দ্য ডেট্রয়ট নিউজ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এমিলি গুয়েরান্টের বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে একজন পরে নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। মিশিগান স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ গোলাগুলির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

তবে বিশ্ববিদ্যালয় পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি স্থান হলো, বার্কি হল নামে পরিচিত একটি একাডেমিক ভবনের কাছে এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রের কাছে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে আংশিক শনাক্ত করা সম্ভব হয়েছে। সেই ব্যক্তি খর্বাকৃতির, মুখোশ পরা এবং সে পায়ে হেঁটেই ক্যাম্পাসে ঢুকেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মিশিগান স্টেট ইউনিভার্সিটি এ অঙ্গরাজ্যের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। এতে প্রায় ৫০ হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী রয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম