ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাংবাদিকসহ নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ ফেব্রুয়ারি, ২০২৩,  8:39 PM

news image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন টেলিভিশন প্রতিবেদক এবং নয় বছর বয়সী একটি মেয়েকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অন্য এক প্রতিবেদক এবং তার মা গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, সকালে ওই এলাকাতেই ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের খবর জানাচ্ছিলেন নিউজ ১৩ এর ওই দুইজন সাংবাদিক। সন্দেহ করা হচ্ছে, ওই একই ব্যক্তি ফিরে এসে তাদের ওপর বন্দুক হামলা চালায়। সকালে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের জন্যও এই ব্যক্তি দায়ী বলে মনে করছে পুলিশ। নিহত ব্যক্তিরা আগে থেকেই লক্ষ্যবস্তু ছিল কিনা তা অস্পষ্ট। সন্দেভাজন ওই ব্যক্তিকে প্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার হাতে অস্ত্র ছিল। এদিকে, নিহতদের লাশ উদ্ধারসহ গুলিবিদ্ধদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, হামলাকারী বন্দুকধারীর নাম কিথ মেলভিন মোসেস। তার বয়স ১৯ বছর। তার বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু অপরাধমূলক অভিযোগ রয়েছে। যার মধ্যে হামলা, চুরি সন্ত্রাসী কার্যকলাপ রয়েছে। সূত্র : বিবিসি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম