ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২,  7:53 PM

news image

যুক্তরাষ্ট্রে এক বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে দেশটির ভার্জিনিয়ার চেসাপিক শহরে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি স্টোরে এই দুর্ঘটনা ঘটে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।পুলিশ বলছে,  সেখানে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়ে। তিনি স্টোর ম্যানেজার বলে ধারণা করা হচ্ছে। অবশেষে নিজেও মারা গেছেন। এক টুইটে চেসাপিক সিটি জানিয়েছে, ওয়ালমার্টে এক বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার উদ্দেশ্য জানা যায়নি। এ নিয়ে এখনও পুরো তথ্য পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ১০ জনের বেশি মানুষ মারা যায়নি বলে নিশ্চিত করেছে এক পুলিশ কর্মকর্তা। এতে বেশি আহত হয়নি বলেও জানান তিনি। সাংবাদিকদের পুলিশ জানান, স্থানীয় সময় ২২টা ১২ মিনিটে এ হামলা হয়। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় এর ছবি প্রকাশ পেয়েছে। তাতে দেখা গেছে, সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। মুখপাত্র লিও কোসিনস্কি বলেন, স্টোরের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছেন, সন্দেভাজন একাই এই ঘটনা ঘটিয়েছেন।  মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট জানিয়েছে, এ বিয়োগান্তিক ঘটনায় তারা মর্মাহত। আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে এ নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম