ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি, ২০২৪,  7:57 PM

news image

যুক্তরাষ্ট্রের শিকাগোর দুটি বড়িতে ঢুকে গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছেন এক বন্দুকধারী যুবক। দেশটির কর্মকর্তারা জানান, স্থানীয় সময় রোববার (২১ জানুয়ারি) বন্দুক হামলার এসব ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারীর নাম রোমিও ন্যান্স। তাকে এখনও ধরা যায়নি। তবে ন্যান্সের ছবি এবং তার গাড়ির ছবি প্রকাশ করে পুলিশ জানিয়েছে, কেউ তাকে অথবা গাড়িটিকে দেখলে যেন তাৎক্ষণিক পুলিশকে খবর দেন।পুলিশ আরও জানায়, ন্যান্সের বয়স ২৩ বছর। তিনি একটি লাল টয়োটা ক্যামরি গাড়ি করে পালিয়েছেন। ঘটনাস্থলের পাশেই তিনি থাকতেন। ন্যান্স সশস্ত্র ও বিপজ্জনক বলেও জানিয়েছে পুলিশ। যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটছে। গান ভায়োল্যান্স আর্কাইভের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম তিন সপ্তাহে বন্দুক সহিংসতায় ৮৭৫ জনের বেশি মারা গেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবারই বন্দুক রাখার ক্ষেত্রে কড়াকড়ি আইন পাস করতে বলেছেন কংগ্রেসকে। কিন্তু রিপাবলিকানরা আইন কড়াকড়ি করতে চান না। ফলে কঠিন আইনও হচ্ছে না। যুক্তরাষ্ট্রের মানুষের হাতে প্রচুর বন্দুক রয়েছে। কিছু মানুষ তার যথেচ্ছ ব্যবহারও করছেন। ফলে প্রচুর মানুষ মারা যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম