ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভারত ক্ষমা না চাওয়ায় লিজেন্ডস টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াল পাকিস্তান জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে চার গোল করে জিতল জিদানের ফ্রান্স ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শাহজালালে ৩ যাত্রীর ব্যাগ থেকে ৬৩১ কার্টন সিগারেট জব্দ

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন, বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান

#

০৬ নভেম্বর, ২০২৪,  5:09 PM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের পূর্বাভাসে জাপান, অস্ট্রেলিয়াসহ বিশ্বজুড়ে শেয়ারবাজারে উত্থান দেখা গেছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলের দিকে বিনিয়োগকারীরা নিবিড়ভাবে নজর রাখায় মার্কিন ডলারের মানও বৃদ্ধি পেয়েছে। এই নির্বাচনের ফলাফল বিশ্ব অর্থনীতির ওপর, বিশেষ করে এশিয়ায় বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এশিয়ায় দিনের পুঁজিবাজারে লেনদেন চলার সময়কালের মধ্যে নির্বাচনের ফলাফল জানা যাবে কি না তা অনিশ্চিত। কেননা সুইং স্টেটগুলোর ভোট গণনা শেষ হতে সময় লাগতে পারে। প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টির জন্য ২১০ ইলেকটোরাল ভোট মোটামুটি নিশ্চিত। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস জিতছেন ১১৩টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট। টেক্সাস, সাউথ ডাকোটা, নর্থ ডাকোটা, ওয়াইমিং, আরাকানসাস, সাউথ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে জিততে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কমলা হ্যারিস জিতছেন ডেলাওয়ার, রোড আইল্যান্ডের মতো রাজ্যগুলোতে। মিশিগান, পেনসিলভানিয়া, উইসকসসিন, জর্জিয়া, মিনেসোটা, নর্থ ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদায় দুই প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। এসব রাজ্যে তাদের ভোট ব্যবধান খুবই কম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম