ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট বৃহস্পতিবার ৪ বছরের চুক্তিতে বার্সেলোনায় রদ্রি ১৩০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি প্রতারক দিলরুবা গ্রেপ্তার বেগমগঞ্জে ১২ দিনে ৮ জনকে গুলি, অস্ত্রধারীরা অধরা কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশি নিহত উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৮৩, মামলা ৫৯ চার দিনের ব্যবধানে দুইবার মাঠে লুটিয়ে পড়লেন মুসিয়ালা বাংলাবান্ধা স্থলবন্দরে ফিরেছে প্রাণচাঞ্চল্য, বেড়েছে রাজস্ব আয় কমানো হলো দ. কোরিয়ার সাথে মহড়ার সময়সীমা

যুক্তরাষ্ট্রে পারিবারিক সংঘাতকে কেন্দ্র করে বন্দুক হামলা, নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২৬,  11:10 AM

news image

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল এলাকায় পারিবারিক সংঘাতকে কেন্দ্র করে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (স্থানীয় সময়) সকালে এ ঘটনা ঘটে।  নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের তদন্ত ব্যুরো জানিয়েছে, সকাল ৮টার কিছু আগে জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বাকিদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় শেরিফ টনি ডারডেন জানান, ঘটনায় জড়িত সবাই একই পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য। প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্ত ব্যুরো জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

শেরিফ ডারডেন আরও বলেন, ঘটনার আগে ওই পরিবারের সঙ্গে শেরিফ কার্যালয়ের কোনো ধরনের পূর্ব যোগাযোগ বা অভিযোগের তথ্য পাওয়া যায়নি। কী কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম