ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

যুক্তরাষ্ট্রে পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মার্চ, ২০২৬,  11:06 AM

news image

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের কাউয়াই দ্বীপে একটি পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।  স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে কালালাউ সমুদ্র উপকূলের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।  প্রাথমিক তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটিতে একজন পাইলটসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং কাউয়াই ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা উদ্ধার অভিযান চালান। আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে উইলকক্স মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। দেশটির কোস্ট গার্ড জানায়, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হেলিকপ্টারটি কালালাউ বিচ থেকে প্রায় ১০০ গজ দূরে একটি বালুচরে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।  দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল একটি হিউজেস ওএইচ-৬ কায়ুজ মডেলের। হেলিকপ্টারটি পরিচালনা করছিল এয়ারবোন এভিয়েশন নামের একটি ট্যুর কোম্পানি।  কোস্ট গার্ডের কর্মকর্তা অ্যান্ড্রিউ উইলিয়ামস বলেন, এই ঘটনায় তিনজনের মৃত্যুতে তারা গভীরভাবে দুঃখিত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এদিকে, এ দুর্ঘটনার ঘটনায় তদন্ত শুরু করেছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।  সূত্র : এবিসি নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম