ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯, ডিবির জ্যাকেট ও হ্যান্ডকাফ উদ্ধার সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ ২ লাখ ৩০ হাজার কৃষকের ২২৬ কোটি টাকা ঋণ মওকুফ এই মৌসুমে সুস্থ থাকতে খেতে পারেন ৫ ভেষজ চা যে কারণে টাইটানিকের মতো সিনেমা বানাতে চান উর্বশী বিপৎসীমার ওপরে দেশের ৩ নদীর পানি দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীরা পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে

যুক্তরাষ্ট্রে নৌকাডুবে ৮ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২৩,  11:44 AM

news image

যুক্তরাষ্ট্রে দুটি মাছ ধরার নৌকাডুবে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও সাতজন। রোববার (১২ মার্চ) দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোতে এ ঘটনা ঘটে। এনবিসি নিউজের তথ্যমতে, নৌকা দুটিতে ১৫ জন মানুষ ছিলেন। তবে কী কারণে নৌকা ডুবেছে তা জানা যায়নি। নিহতরা কোন দেশের নাগরিক সেটিও জানা যায়নি। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ জনকে উদ্ধার করা গেলেও এখনও ৩০ জন নিখোঁজ রয়েছে। নৌকাটি লিবিয়া থেকে ছেড়ে এসেছিল। উল্লেখ্য, গত কয়েক দিনে বিভিন্ন দেশে নৌকাডুবির ঘটনায় ১০০ এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইতালিতে ৭৩ জন, তিউনিশিয়ায় ১৪, মাদাগাস্কারে ২২ এবং তুরস্কে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম