ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ২৭ বিশ্ব পর্যটন দিবসে সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালেন এমপি মোশাররফ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা-লুটপাট, ওসি প্রত্যাহার প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ এপ্রিল, ২০২৩,  5:33 PM

news image

যুক্তরাষ্ট্রের আরকানসাসে বড় ধরনের টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় এ অঙ্গরাজ্যের গভর্নর টুইট করে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার (৩১ মার্চ) এ টর্নেডো আঘাত হানার পর উদ্ধারকর্মীরা দ্রুত কার্যক্রম শুরু করেছে। গভর্নর সারাহ হুকাবায়ে স্যান্ডার্স টুইটারে জানান, টর্নেডোতে মধ্য আরকানসাসে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো দুর্গতদের সহায়তায় কাজ করছে। জাতীয় আবহাওয়া দপ্তর থেকে আরও ঝড়ের পূর্বাভাস দেওয়ায় তিনি বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, রাজ্যের রাজধানী লিটল রকের কাছে এ টর্নোডো আঘাত হানে। এতে গাছপালা উপড়ে গেছে এবং বাড়িঘর ধ্বংস হয়েছে। বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে ৭০ হাজারের বেশি  মানুষ। গভর্নরের কার্যালয় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর দিতে পারেনি। তবে, স্থানীয় একটি হাসপাতাল থেকে বলা হয়, তাদের কাছে আহত ব্যক্তিরা আসছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বিশেষ করে দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে প্রায়ই টর্নেডো আঘাত হানে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম