ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

যুক্তরাষ্ট্রে ঘরে বসে কফি পানের হার ১৪ বছরে সর্বোচ্চ

#

লাইফস্টাইল ডেস্ক

২০ এপ্রিল, ২০২৬,  11:07 AM

news image

যুক্তরাষ্ট্রে ক্যাফে বা কফি শপের চেয়ে ঘরে বসে কফি পান করতেই মানুষ বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। ন্যাশনাল কফি অ্যাসোসিয়েশন (এনসিএ) প্রকাশিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটিতে ঘরে কফি পানের হার ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।   এনসিএর তথ্যমতে, গত একদিনে যারা কফি পান করেছেন, তাদের মধ্যে ৮৫ শতাংশই তা বাড়িতে তৈরি করেছে। ২০১২ সালের পর এ হার সর্বোচ্চ। বিপরীতে কভিডের আগে কফি শপগুলোয় গিয়ে কফি পানের যে প্রবণতা ছিল, তাতে বড় ধরনের ভাটা পড়েছে। যারা বাইরে কফি পান করছে, তাদের অধিকাংশেরই পছন্দের জায়গা এখন কর্মস্থল কিংবা যাতায়াতের পথে ড্রাইভ-থ্রু। খাতসংশ্লিষ্ট বিশ্লেষক ও নেসলের সাবেক নির্বাহী গের্ড মুলার-ফাইফার মনে করেন, হাইব্রিড জীবনযাপন এবং অর্থনৈতিক চাপ-এ দুই কারণে মানুষ এখন ঘরে কফি পানের দিকে ঝুঁকছে। সেই সঙ্গে কফি তৈরির মেশিনগুলো থেকে ঘরেই এখন প্রায় ক্যাফে মানের কফি পাওয়া সম্ভব হচ্ছে, যা ঘরে কফি পানের প্রবণতা বাড়ানোর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া গত বছর প্রধান কফি উৎপাদনকারী দেশগুলোয় উৎপাদন ঘাটতির ফলে বিশ্ববাজারে কফির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। যুক্তরাষ্ট্রেও এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। উচ্চমূল্যের বাজারে সাশ্রয় করতে গিয়ে অনেকেই দামি কফি শপের বদলে ঘরোয়া উপায় বেছে নিচ্ছে। এনসিএর জরিপে অংশ নেয়া ৬৬ শতাংশ মার্কিন প্রতিদিন কফি পান করে। এমনকি বোতলজাত পানির চেয়েও যুক্তরাষ্ট্রে কফির জনপ্রিয়তা বেশি। বর্তমানে দেশটিতে একজন কফিপ্রেমী দৈনিক গড়ে ২ দশমিক ৮ কাপ কফি পান করে। সে হিসাবে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ কোটি কাপ কফি পান করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম