ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে সাত জনের লাশ উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে, ২০২৩,  5:36 PM

news image

যুক্তরাষ্ট্রে একটি বাড়ি থেকে দুই নিখোঁজ কিশোর এবং একজন যৌন অপরাধীসহ সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকালে ওকলাহোমা শহরের কাছে সেই বাড়িটি থেকে সাতজনের লাশ উদ্ধার করে ওকমুলজি কাউন্টি শেরিফ। এ ব্যাপারে ওকমুলজি কাউন্টি শেরিফ এডি রাইস বলেন, যৌন অপরাধী জেসি ম্যাকফ্যাডেন যেখানে থাকতেন, সেখানে অফিসাররা তল্লাশি চালিয়েছেন। তখন সেখানে ১৪ বছর বয়সি আইভি ওয়েবস্টার এবং ১৬ বছর বয়সি ব্রিটানি ব্রুয়ারের মৃতদেহ পাওয়া যায়। তিনি বলেন, অন্যান্য মৃতদেহ সম্ভবত ম্যাকফ্যাডেন এবং তার পরিবারের সদস্যদের হতে পারে। তবে তিনি জানিয়েছেন, এখনো লাশ কাদের না শনাক্ত করা যায়নি। কাউন্টি সোমবারের শুরুতে একটি সতর্কতা জারি করেছিল যে দু'টি কিশোর নিখোঁজ। পরে মৃতদেহ পাওয়ার পর সতর্কতা বাতিল করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম