ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
রাত ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৪ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম

যুক্তরাষ্ট্রে আরেক ব্যাংকের পতন

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৩,  10:38 AM

news image

‘ফার্স্ট রিপাবলিক ব্যাংক’ নামে যুক্তরাষ্ট্রের আরেক ব্যাংকের পতন হয়েছে। এ নিয়ে দুই মাসের মধ্যে দেশটির তিনটি ব্যাংক দেউলিয়া হলো। স্থানীয় সময় সোমবার এ বিষয়ে মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থা ‘ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল প্রোটেকশন অ্যান্ড ইনোভেশন’ (ডিএফপিআই) বলেছে, তারা ফার্স্ট রিপাবলিক ব্যাংক বন্ধ করে দিয়েছে। এছাড়া এ ব্যাংকটির সম্পদ জেপি মরগান চেজ ও ন্যাশনাল অ্যাসোসিয়েশনের নিকট বিক্রি করার জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, মার্কিন আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যস্থতায় জেপি মরগান চেজ সমস্যাগ্রস্থ মার্কিন ব্যাংক ফার্স্ট রিপাবলিকের দখল নিতে প্রস্তুত হয়েছে। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং খাত নিয়ে কাজ করা ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন (এফডিআইসি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে সোমবার এ ফার্স্ট রিপাবলিক ব্যাংক ভেঙে পড়েছে (অর্থাৎ, এ ব্যাংকটি বন্ধ হয়ে গেছে)। গণমাধ্যমগুলো জানিয়েছে, ‘ফার্স্ট রিপাবলিক ব্যাংক’-এর সমস্ত ডিপোজিট (জমা থাকা অর্থ) ও বেশিরভাগ সম্পত্তি নেবে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং জায়ান্ট জেপি মরগান। ফার্স্ট রিপাবলিক হলো সাম্প্রতিক মাসগুলোতে পতন হওয়া তৃতীয় মার্কিন ব্যাংক। এ ঘটনা যুক্তরাষ্ট্রে বৃহত্তর ব্যাংকিং সংকটের আশঙ্কাকে উস্কে দিচ্ছে। ফার্স্ট রিপাবলিক ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গ্রাহকরা মার্চ মাসে ১০০ বিলিয়ন ডলারের আমানত তুলে নিলে একটি আর্থিক সংকটের সৃষ্টি হয় এবং তা এ ব্যাংকটির পতন ডেকে আনে। গত মার্চে তিন দিনের ব্যবধানে প্রথমে সিলিকন ভ্যালি ব্যাংক ও পরে সিগনেচার ব্যাংক বন্ধ হয়ে গিয়েছিল। সূত্র : বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম