ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে করোনার নতুন ঢেউ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২,  10:28 AM

news image

করোনাভাইরাসে বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। গত দুই মাস ধরে দেশটিতে করোনার সংক্রমণ নিম্নমুখী হলেও অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব-ভ্যারিয়েন্ট বিএ.২ নতুন  করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা সৃষ্টি করছে। এমন পরিস্থিতেতে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল রে আশঙ্কা করছেন, যুক্তরাষ্ট্রে আবারও করোনা মহামারির নতুন ঢেউ আঘাত হানতে পারে। ড. স্টুয়ার্ট ক্যাম্পবেল বলেন,

‘আমরা জানি না এই পর্বত (সংক্রমণের) কতটা উঁচু হবে।’ বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি ৩০ শতাংশ বেশি সংক্রামক বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহগুলোতে সংক্রমণ বাড়ায় হাসপাতালগুলো রোগীর চাপ বাড়বে। আগের সংক্রমণ ঢেউয়ের তুলনায় এবারের ঢেউ অনেক বড় হতে পারে। কারণ বিপুল সংখ্যক মানুষ বাড়িতেই তাদের করোনা শনাক্ত পরীক্ষা করছে এবং এর ফলে সংক্রমণের প্রকৃত চিত্র জানা যাচ্ছে না। সূত্র: এপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম