ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে ইরান সমর্থিত বাহিনীর ৭ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২৬,  10:51 AM

news image

ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরান সমর্থিত সশস্ত্র জোট হাশেদ আল-শাবি–এর সাত সদস্য নিহত হয়েছেন। একই হামলায় আরও অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ওই বাহিনীর একটি সূত্র।  সূত্রটির বরাতে জানা যায়, ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে হাশেদ আল-শাবির একটি ঘাঁটিকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। এতে ওই বাহিনীর সাত যোদ্ধা নিহত এবং ১৩ জন আহত হন।  হাশেদ আল-শাবি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামেও পরিচিত। মূলত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি জোট। বর্তমানে এই বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অংশ হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। তবে এর মধ্যে ইরানপন্থী কয়েকটি গোষ্ঠীও রয়েছে বলে জানা যায়।  এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পিএমএফ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে আনবার প্রদেশের কমান্ডার সাদ দুওয়াই আল-বাইজি রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম