ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ জুলাই, ২০২৩,  5:00 PM

news image

৪ জুলাই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে জাতীয়, আঞ্চলিক এবং পারিবারিক ও সামাজিক পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, স্বাধীনতা দিবস উপলক্ষে সারা আমেরিকায় সরকারি ছুটি শুরু হয়েছে শনিবার ১ জুলাই থেকে এবং তা চলবে বুধবার পর্যন্ত। দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ উপলক্ষে ১ জুলাই সাউথ ক্যারলিনার পিকেন্স সিটিতে বড় ধরনের সমাবেশ থেকে ঘোষণা দিয়েছেন যে, প্রায় আড়াই শত বছরের পুরনো হলেও এবারের স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গিকার হবে আমেরিকার সত্যিকারের স্বাধীনতা অর্জন করার। কারণ, জো বাইডেনের নেতৃত্বাধীন ডেমক্র্যাটরা যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে ক্ষত-বিক্ষত করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন দিবসটি অতিবাহিত করবেন হোয়াইট হাউজে বিশিষ্টজনদের সাথে। ওয়াশিংটন ডিসিতে জাতীয় স্মৃতিসৌধের সামনে আতশবাজিও প্রত্যক্ষ করবেন হোয়াইট হাউজ থেকেই। এদিকে, নিউইয়র্ক সিটিতে গত ৫০ বছরের মত ন্যায় এবারই ফোর্থ জুলাই সন্ধ্যায় জমকালো আতশবাজি অনুষ্ঠিত হবে। ৪০ লাখের বেশি মানুষ এবারও ইস্ট রিভারের ৪টি বার্জ থেকে চোখ ধাঁধানো এই আতশবাজি প্রত্যক্ষ করবেন বলে আয়োজক বাণিজ্যিক সংস্থা ‘ম্যাসি’র পক্ষ থেকে জানানো হয়েছে। এরবাইরে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আটলান্টিক সিটিসহ বিভিন্ন সিটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আতশবাজি ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রবাসী বাংলাদেশিরাও পারিবারিক এবং সামাজিকভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছেন নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ম্যারিল্যান্ড, বস্টন, মায়ামী. লস এঞ্জেলেস, শিকাগো, টেক্সাসসহ বিভিন্ন সিটিতে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম