ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ফ্রান্সের দুঃখ প্রকাশ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৬,  11:18 AM

news image

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি বার্তার জন্য দুঃখ প্রকাশ করেছে ফ্রান্স। জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন বিষয়টি নিশ্চিত করেছে।


সম্প্রতি জাতিসংঘে মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক-এর মেয়াদ বাড়ানোর বিপক্ষে রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো কয়েকটি দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্রও যোগ দেয় তাদের সঙ্গে। গত জুলাই মাসের শেষের দিকে এ কারণে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ফ্রান্সের মিশন একটা পোস্ট দিলে ক্ষুব্ধ হয় ওয়াশিংটন।


জাতিসংঘনিরাপত্তা পরিষদের বৈঠকে ফ্রান্স বক্তব্য রাখার সময় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সভা থেকে বেরিয়ে যান। বিভিন্ন সূত্রের মাধ্যমে বার্তা সংস্থা রয়টার্স জানতে পারে, এক্স-এ দেয়া সেই বার্তার প্রতিক্রিয়ায় এমনকি ওয়াশিংটনে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত পরবর্তী প্রার্থীকে আটকে দেওয়ার বিষয়টিও বিবেচনায় নিয়েছিল যুক্তরাষ্ট্রের সরকার৷


এ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে দেয়া এক বিবৃতিতে জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী মিশন বলেছে, ‘‘জেনেভায় জাতিসংঘের কাছে ফ্রান্সের স্থায়ী মিশন ২৫ জুলাই এক্স-এ মানবাধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলে প্রকাশ করা সেই বার্তার জন্য দুঃখ প্রকাশ করছে৷'' ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে আরো বলা হয়, মতপার্থক্যের বিষয়টি ছিল ‘‘নির্দিষ্ট একটি ভোটকে কেন্দ্র করে, মানবাধিকার রক্ষার বিষয় নিয়ে নয়৷''


এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘‘আমরা ফ্রান্সের বিবৃতিটি লক্ষ্য করেছি এবং এর প্রশংসা করছি৷ অভিন্ন মূল্যবোধ ও স্বার্থ সমুন্নত রাখতে আমরা তাদের সঙ্গে মিলে কাজ করার আশা রাখছি৷''


এদিকে ফ্রান্সের দৈনিক ‘ল্য মোন্দে' এক প্রতিবেদনে বলেছে, দুঃখ প্রকাশের ফলে ওয়াশিংটনে ফ্রান্সের মনোনীত পরবর্তী রাষ্ট্রদূত অরেলিয়েঁ লেশেভালিয়ে-র নিয়োগ অনুমোদনের পথ প্রশস্ত হতে পারে৷ সেপ্টেম্বরের মধ্যেই তাকে ওয়াশিংটনে পাঠাতে চেয়েছিল ফ্রান্স৷ কিন্তু ২৫ জুলাই এক্স-এ সেই পোস্ট দেয়ার পর থেকে এতদিন তার নিয়োগ-প্রক্রিয়া এগোয়নি। সূত্র: ডয়েচে ভেলে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম