ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে পুলিশ বাহিনীর ওপর প্রভাব পড়বে না: ডিএমপি

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৩,  2:10 PM

news image

যুক্তরাষ্ট্রের ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) ফারুক হোসেন।  রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি। ফারুক হোসেন বলেন, মার্কিন ভিসা নিষেধাজ্ঞা কার্যকরে পুলিশের কাজের গতি কমবে না। তিনি বলেন, আমেরিকার ভিসানীতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের ব্যাপারে আবেদন করা হয়েছে। তারা কারা জানি না। যদি ভিসানীতি আসে তারা হয়তো দেশটিতে যেতে পারবেন না। ডিএমপির উপ-কমিশনার বলেন, মার্কিন ভিসানীতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর কোনও প্রভাব পড়বে না। তাদের কাজের গতি কমবে না। পুলিশ আইনের মধ্য থেকেই কাজ করে। ভিসানীতিতে দায়িত্ব পালনে কোনও ব্যাঘাত ঘটবে না। গত ২৪ মে বাংলাদেশিদের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়, গণতান্ত্রিক কার্যক্রম ও সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হবে। গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) এর প্রয়োগ শুরু হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের বিবৃতিতে বলা হয়, সরকার ও বিরোধী দল, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিচার বিভাগ ও নিরাপত্তা পরিষেবার সদস্যদের ওপর এটি কার্যকর করা হয়েছে। এতে তাদের পরিবারের সদস্যরাও থাকতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম