ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

#

স্পোর্টস ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  8:39 PM

news image

বিশ্বকাপ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে হারিয়েছে ২৭০ রানে। এদিন বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম সেঞ্চুরি পেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। বাংলাদেশের করা ৫ উইকেটে ৩২২ রানের জবাবে মাত্র ৫২ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। পাকিস্তানের পর টানা দ্বিতীয় জয় নিগার সুলতানার দলের।

হারারে সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে কান্দানালার শিকার হয়ে ফেরেন মুর্শিদা। ভাঙ্গে ৯৬ রানের উদ্বোধনী জুটি। এরপর নিগার সুলতানা ও ফারজানা হকের সঙ্গী করে ৪৮ ও ১৩৭ রানের জুটি গড়েন শারমিন। নিজে অপরাজিত ছিলেন ১৩০ রানে। যা ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। জবাবে যুক্তরাষ্ট্রের মাত্র দু'জন দু'অংকের দেখা পান। ৩০ ওভার তিন বলে গুটিয়ে যায় দল। দুটি করে উইকেট সালমা, ফাহিমা ও রুমানার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম